মূল অংশে যান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত

মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রারের কার্যালয়

ঐতিহ্যবাহী ফকিরবাড়ী

কাজী অফিস, মিরপুর-১০

বিবাহ ও তালাক নিবন্ধনে আস্থা, ঐতিহ্য ও দায়িত্বশীল সেবা।

বিবাহ ও তালাক নিবন্ধনের তথ্য, নির্দেশনা ও সেবার জন্য আমরা আছি আপনার পাশে।

নকশা করা খিলানের নিচে ঐতিহ্যবাহী পোশাকে হাত ধরে দাঁড়িয়ে থাকা বর ও কনের চিত্র, পেছনে মসজিদের আবছা অবয়ব

وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً

আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে একটি হলো, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই জীবনসঙ্গী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।

সূরা আর-রূম, ৩০:২১।

وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً

অর্থ: “আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।”

সূরা আর-রূম, ৩০:২১।

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

হে আমাদের প্রতিপালক! আমাদের জীবনসঙ্গী ও সন্তানদের পক্ষ থেকে আমাদের চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকীদের জন্য আদর্শ বানিয়ে দিন।

সূরা আল-ফুরকান, ২৫:৭৪।

নিবন্ধক পরিচিতি

মোঃ আজিজুর রহমান

মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ওয়ার্ড-০৩

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত

শিক্ষাগত যোগ্যতা
কামিল
অভিজ্ঞতা
২৫ বছর
ভাষা
বাংলা, ইংরেজি, হিন্দি
নির্ধারিত এলাকা
মিরপুর-১০, মিরপুর-১১/সি

স্বীকৃতি ও দায়িত্ব

  • মহাসচিব, এইচ এস ডি এফ ফাউন্ডেশন (রেজিঃ এস-৪০২৪)
  • যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি
  • সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি (ঢাকা মহানগর)
  • নির্বাহী সম্পাদক, আজকের ক্রাইম.কম
  • মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯, সফল ও শ্রেষ্ঠ নিকাহ রেজিস্ট্রার ও কাজী হিসেবে বিশেষ অবদানের জন্য
  • নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতি পদক-২০২৩, সফল ও শ্রেষ্ঠ নিকাহ রেজিস্ট্রার এবং সমাজসেবক হিসেবে তাঁর গৌরবময় কীর্তির স্বীকৃতি
নিবন্ধকের পূর্ণ পরিচিতি দেখুন

বিবাহ ও তালাক নিবন্ধন যেভাবে হয়

বিবাহ নিবন্ধন বিস্তারিত

শরিয়ত অনুযায়ী বিবাহ পড়ানো ও নিবন্ধন করা হয়। অধিক্ষেত্রের মধ্যে বাসায় গিয়েও বিবাহ পড়ানো ও নিবন্ধন করা হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

  • কনের বয়স ১৮ বছরের বেশি এবং বরের বয়স ২১ বছরের বেশি হতে হবে
  • কনে ও বরের জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (অনলাইন), পাসপোর্ট বা একাডেমিক সার্টিফিকেট — যেকোনো একটির ফটোকপি
  • কনে ও বরের ২ কপি করে পাসপোর্ট সাইজের ছবি
  • ২ জন সাক্ষী
  • কনে আগে তালাকপ্রাপ্তা হলে তালাকনামা বা তালাকের সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক

যেভাবে নিবন্ধন হয়

  1. ১বর ও কনের বয়স যাচাই
  2. ২২ জন সাক্ষীর উপস্থিতি
  3. ৩শরিয়ত অনুযায়ী বিবাহ পড়ানো
  4. ৪উভয়ের উপস্থিতিতে নিবন্ধন

২০–২৫ মিনিটের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব।

বিবাহ নিবন্ধনের সম্পূর্ণ তথ্য দেখুন

তালাক নিবন্ধন বিস্তারিত

তালাকের নোটিশ ও ডাক রশিদ যাচাই করে নিবন্ধন করা হয়। তালাকের ক্ষেত্রে বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনাও দেওয়া হয়।

প্রয়োজনীয় কাগজপত্র

  • তালাকের ক্ষেত্রে শুধু নিকাহনামা প্রয়োজন
  • নিবন্ধনের সময় ২ জন সাক্ষী উপস্থিত থাকতে হবে

অফিসে যা যাচাই করা হয়

  1. ১তালাকের নোটিশ
  2. ২ডাক রশিদ সঠিক আছে কি না
  3. ৩নিকাহনামা আছে কি না
  4. ৪সালিশি পরিষদের প্রতিবেদন থাকতে পারে

৯০ দিনের নোটিশ প্রক্রিয়ার পর তালাক নিবন্ধন হয়। অফিসে নিবন্ধনের কাজ ২০–২৫ মিনিটের মধ্যে করা সম্ভব।

তালাক নিবন্ধনের সম্পূর্ণ তথ্য দেখুন

ফি ও খরচ

নিবন্ধন ফি

বিবাহ নিবন্ধন (সরকারি ফি)

১,৪০০ টাকা / লাখ

  • দেনমোহর ৫ লাখ টাকা পর্যন্ত প্রতি লাখে ১,৪০০ টাকা
  • এরপর প্রতি লাখে ১০০ টাকা
  • উদাহরণ: ৫ লাখে ৭,০০০ টাকা, ১০ লাখে ৭,৫০০ টাকা

তালাক নিবন্ধন

১,০০০ টাকা

  • হোম সার্ভিস ও অন্যান্য সেবার চার্জ সরকারিভাবে নির্ধারিত নয়।
  • ক্যাশ, বিকাশ, রকেট, নগদ বা ব্যাংকের মাধ্যমে ফি দিতে পারবেন।
  • সরকারি ফি দেওয়ার পর টাকার রশিদ বুঝে নিন।

দেনমোহর ক্যালকুলেটর

দেনমোহরের পরিমাণ লিখলে বিবাহ নিবন্ধন ফি দেখা যাবে।

আপনার নিবন্ধন ফি

৳ ৭,০০০

৫ লাখ × ১,৪০০ = ৭,০০০ টাকা

ফি সম্পর্কে নিশ্চিত হতে অফিসে ফোন করুন।

আমাদের অফিস

মিরপুর অঞ্চলের একটি দীর্ঘদিনের পুরাতন ও পরিচিত কাজী অফিস

মিরপুর-১০-এর এই স্থানটি প্রায় ৬০ বছর ধরে কাজী-সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত। আগের সেই কার্যক্রম পরবর্তীতে অন্য স্থানে স্থানান্তরিত হয়, আর বর্তমান ফকিরবাড়ী কাজী অফিস আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। এই অফিসে আপনি মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধনের সেবা পাবেন।

এখানে পূর্বে যাঁরা বিবাহ রেজিস্ট্রি করেছেন, তাঁদের ডকুমেন্ট এখনো সংরক্ষিত রয়েছে। নিবন্ধনের পর বাৎসরিক সূচিতেও অন্তর্ভুক্ত করা হয়, যাতে কারও কোনো তথ্য হারিয়ে না যায়।

অফিসটি মিরপুর-১০ গোলচত্বরের সাথে হওয়ায় গ্রাহক খুব সহজেই খুঁজে পান। অনলাইনে ও গুগল ম্যাপেও সহজে ঠিকানা পাওয়া যায়।

সততা, দায়িত্বশীলতা, গোপনীয়তা ও আইনসম্মত সেবাকে গুরুত্ব দিয়ে মানুষের আস্থা ধরে রাখাই আমাদের লক্ষ্য।

প্রতিষ্ঠিত
১৯৯৫ সাল
সেবার এলাকা
মিরপুর, পল্লবী, কাফরুল
অফিস সম্পর্কে আরও জানুন

সাধারণ জিজ্ঞাসা

বিবাহ করতে কী কী লাগে?

কনের বয়স ১৮ ও বরের বয়স ২১ বছরের বেশি হতে হবে। সঙ্গে লাগবে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন, পাসপোর্ট বা একাডেমিক সার্টিফিকেটের যেকোনো একটির ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ২ জন সাক্ষী।

বিবাহ করতে কতজন সাক্ষী লাগবে?

২ জন সাক্ষী উপস্থিত থাকতে হবে।

বিবাহ করতে কত খরচ লাগবে?

সরকারি নিবন্ধন ফি দেনমোহরের ওপর নির্ভর করে। ৫ লাখ টাকা পর্যন্ত প্রতি লাখে ১,৪০০ টাকা, এরপর প্রতি লাখে ১০০ টাকা। যেমন ৫ লাখে ৭,০০০ টাকা এবং ১০ লাখে ৭,৫০০ টাকা।

তালাক করতে কী কী লাগে?

তালাক নিবন্ধনের জন্য শুধু নিকাহনামা প্রয়োজন। নিবন্ধনের সময় তালাকের নোটিশ ও ডাক রশিদ যাচাই করা হয়।

কত সময় লাগে?

বিবাহ নিবন্ধনের সব কাজ ২০–২৫ মিনিটের মধ্যে শেষ করা সম্ভব। তালাকের ক্ষেত্রে ৯০ দিনের নোটিশ প্রক্রিয়ার পর নিবন্ধন হয়, আর অফিসে নিবন্ধনের কাজ ২০–২৫ মিনিটের মধ্যে করা সম্ভব।

অ্যাপয়েন্টমেন্ট কি বাধ্যতামূলক?

না। সরাসরি অফিসে আসতে পারেন। চাইলে ফোনে বা অনলাইনেও অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন।

কাজী অফিসটা কোথায়?

সেকশন-১০, ব্লক-বি, ফকিরবাড়ী, মিরপুর, ঢাকা-১২১৬। আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের পিছনে, চাউলের আড়তের দ্বিতীয় তলায়।

আগে থেকে সময় নিতে চান?

নাম ও মোবাইল নম্বর দিন। তথ্যটি আমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে।

  • অ্যাপয়েন্টমেন্ট বাধ্যতামূলক নয়
  • সরাসরিও আসতে পারেন

অ্যাপয়েন্টমেন্ট নিন

নাম ও মোবাইল নম্বর দিন। তথ্যটি আমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে।

যোগাযোগ

  • ইমেইলKaziofficemirpur10@gmail.com
  • সময়প্রতিদিন সকাল ৯টা – রাত ১১টাবিশেষ প্রয়োজনে রাত ১২টা পর্যন্ত সম্ভব।
  • ঠিকানাসেকশন-১০, ব্লক-বি, ফকিরবাড়ী, মিরপুর, ঢাকা-১২১৬। আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের পিছনে, চাউলের আড়তের দ্বিতীয় তলায়।সেবার এলাকা: মিরপুর, পল্লবী, কাফরুল

আমাদের অনুসরণ করুন

ঠিকানা

সেকশন-১০, ব্লক-বি, ফকিরবাড়ী, মিরপুর, ঢাকা-১২১৬। আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের পিছনে, চাউলের আড়তের দ্বিতীয় তলায়।

সেবার এলাকা: মিরপুর, পল্লবী, কাফরুল

দিকনির্দেশ দেখুন
ফোন০১৭১০-২৩৩৩৪৫WhatsApp০১৭১০-২৩৩৩৪৫অফিসWhatsApp০১৭১১-৩০৬৫৭১নিবন্ধক / কাজী
সময়প্রতিদিন সকাল ৯টা – রাত ১১টাবিশেষ প্রয়োজনে রাত ১২টা পর্যন্ত সম্ভব।
কল করুনWhatsApp