মূল অংশে যান

আমাদের সম্পর্কে

ফকিরবাড়ী কাজী অফিস, মিরপুর-১০ — মিরপুর এলাকার একটি দীর্ঘদিনের পুরোনো ও পরিচিত কাজী অফিস।

অফিসের পরিচয়

এই স্থানে প্রায় ৬০ বছর ধরে কাজী-সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে আগের সেই কার্যক্রম অন্য স্থানে স্থানান্তরিত হয়। বর্তমান ফকিরবাড়ী কাজী অফিসটি আনুষ্ঠানিকভাবে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

মিরপুর এলাকায় এটি একটি দীর্ঘদিনের পুরোনো ও পরিচিত কাজী অফিস হিসেবে স্থানীয় মানুষের কাছে পরিচিত।

দীর্ঘদিন ধরে এই অফিসে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধনের সেবা দেওয়া হচ্ছে। আগে যাঁরা এখানে বিবাহ রেজিস্ট্রি করেছেন, তাঁদের ডকুমেন্ট এখনো সংরক্ষিত আছে।

অফিসের ইতিহাস

  1. ১৯৯৫ সাল

    আ.ন.ম ওয়াহিদুর রহমান নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগপ্রাপ্ত ছিলেন। তিনি একজন সৎ এবং সাহসী নিকাহ রেজিস্ট্রার ছিলেন।

    তিনি ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকজনকে নিকাহ রেজিস্ট্রার হিসেবে সুপারিশের মাধ্যমে অনেক জায়গায় নিয়োগপ্রাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, যার কারণে এই অফিসের সুখ্যাতি রয়েছে।

  2. বর্তমান

    বর্তমানে যিনি দায়িত্বরত রয়েছেন, তিনি খুব সুনামের সহিত কাজ করছেন। তিনি নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয়ভাবে যুগ্ম-মহাসচিব এবং ঢাকা মহানগরে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    গ্রাহকদের সুযোগ-সুবিধা ও কল্যাণের জন্য তিনি নিকাহ রেজিস্ট্রারদের নিয়ে কাজ করছেন, যাতে গ্রাহকরা কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সঠিক সেবা পান।

পূর্ণ নাম
মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রারের কার্যালয়
যে নামে পরিচিত
ফকিরবাড়ী কাজী অফিস, মিরপুর-১০
প্রতিষ্ঠিত
০১/০১/১৯৯৫
সেবার এলাকা
মিরপুর, পল্লবী, কাফরুল
অফিস খোলা
সপ্তাহে সাত দিন

যা আমরা গুরুত্ব দিই

এই মূল্যবোধকে গুরুত্ব দিয়ে মানুষের আস্থা ও বিশ্বাস ধরে রাখাই আমাদের লক্ষ্য।

  • সততা
  • দায়িত্বশীলতা
  • গোপনীয়তা
  • আইনসম্মত সেবা
  • নথি সংরক্ষণ

    নিবন্ধনের পর বাৎসরিক সূচিতে অন্তর্ভুক্ত করা হয়, যাতে কারও তথ্য হারিয়ে না যায়।

  • দ্রুত সেবা

    নিকাহনামা, তালাকনামা ও ম্যারেজ সার্টিফিকেট অনলাইনসহ যা প্রয়োজন, দ্রুত করে দেওয়া হয়, যাতে কেউ হয়রানির শিকার না হন।

  • সঠিক পরামর্শ

    তালাকের ক্ষেত্রে বিশেষ কাউন্সেলিং করা হয়, যাতে কেউ ভুল সিদ্ধান্ত না নেন।

  • সহজ অবস্থান

    অফিসটি মিরপুর-১০ গোলচত্বরের সাথেই। অনলাইনে ও গুগল ম্যাপেও সহজে ঠিকানা পাওয়া যায়।

যিনি এই দায়িত্বে আছেন

মোঃ আজিজুর রহমান

মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রার

এই অফিসের বিবাহ ও তালাক নিবন্ধনের কাজ পরিচালনা করেন নিবন্ধক মোঃ আজিজুর রহমান। তাঁর যোগ্যতা, অভিজ্ঞতা, পুরস্কার ও দায়িত্বের বিবরণ আলাদা পাতায় দেওয়া আছে।

নিবন্ধকের পূর্ণ পরিচিতি দেখুন

অফিসে আসতে চান বা কিছু জানতে চান?

কল করুনWhatsApp

অ্যাপয়েন্টমেন্ট নিন

নাম ও মোবাইল নম্বর দিন। তথ্যটি আমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে।

কল করুনWhatsApp