মূল অংশে যান

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে কী কী লাগে, কীভাবে হয় এবং কত সময় লাগে — সব তথ্য এক জায়গায়।

প্রয়োজনীয় কাগজপত্র

কনের জন্য

  • বয়স ১৮ বছরের বেশি হতে হবে
  • জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (অনলাইন), পাসপোর্ট বা একাডেমিক সার্টিফিকেট — যেকোনো একটির ফটোকপি
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

বরের জন্য

  • বয়স ২১ বছরের বেশি হতে হবে
  • জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন (অনলাইন), পাসপোর্ট বা একাডেমিক সার্টিফিকেট — যেকোনো একটির ফটোকপি
  • ২ কপি পাসপোর্ট সাইজের ছবি

আরও যা লাগবে

  • ২ জন সাক্ষী উপস্থিত থাকতে হবে
  • কনে আগে তালাকপ্রাপ্তা হলে তালাকনামা বা তালাকের সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক

যেভাবে নিবন্ধন হয়

  1. ১

    বয়স যাচাই

    বর ও কনের বয়স যাচাই করা হয়।

  2. ২

    ২ জন সাক্ষী

    ২ জন সাক্ষী উপস্থিত থাকেন।

  3. ৩

    বিবাহ পড়ানো

    সাক্ষীদের উপস্থিতিতে প্রথমে শরিয়ত অনুযায়ী বিবাহ পড়ানো হয়।

  4. ৪

    নিবন্ধন

    এরপর উভয়ের উপস্থিতিতে বিবাহ নিবন্ধন করা হয়।

২০–২৫ মিনিট

এই সময়ের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব।

অভিভাবক / ওয়ালি

শরিয়তে অভিভাবক বা ওয়ালি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এতে রাষ্ট্রীয় ও সামাজিক রীতিনীতি এবং পারিবারিক সম্পর্ক আরও জোরালো হয়।

নিবন্ধনের সঙ্গে আরও যা পাবেন

  • হোম সার্ভিস

    অধিক্ষেত্রের মধ্যে বাসায় গিয়ে বিবাহ পড়ানো ও নিবন্ধন করা হয়।

  • কাগজপত্র দ্রুত

    নিকাহনামা ও ম্যারেজ সার্টিফিকেট অনলাইনসহ যা প্রয়োজন, দ্রুত করে দেওয়া হয়, যাতে কেউ হয়রানির শিকার না হন।

  • তথ্য সংরক্ষণ

    সরকারিভাবে নিবন্ধনের পর বাৎসরিক সূচিতে অন্তর্ভুক্ত করা হয়, যাতে কারও তথ্য হারিয়ে না যায়।

নিবন্ধন ফি কত হবে?

সরকারি ফি দেনমোহরের ওপর নির্ভর করে। দেনমোহর ক্যালকুলেটরে নিজেই হিসাব করে দেখুন।

ফি ও ক্যালকুলেটর দেখুন
কল করুনWhatsApp

অ্যাপয়েন্টমেন্ট নিন

নাম ও মোবাইল নম্বর দিন। তথ্যটি আমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে।

কল করুনWhatsApp